ক্যাপসন নিউজ

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৪৮

বাংলালিংক মেঘনা ব্যাংকের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, মেঘনা ব্যাংকের কর্মকর্তারা বাংলালিংক-এর সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক ও অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করবেন। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং মেঘনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংক-এর বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আবদুল্লাহ ফায়েজ, বাংলালিংক-এর হেড অব মিডিয়াম সেগমেন্ট মোহাম্মেদ নাসরিফুল আলম, বাংলালিংক-এর হেড অব কি সেগমেন্ট নিশাত নাহরিন হামিদ, বাংলালিংক-এর করপোরেট গ্রুপ ম্যানেজার মো. মিরাজুল ইসলাম প্রমুখ

০০০

ওয়ালটন ফ্রিজ কিনে রাজমিস্ত্রি মিরাজ হাওলাদার পেলেন ১০ লাখ টাকা। এ উপলক্ষ্যে সম্প্রতি খুলনা সদরে ১২ কেডিএ এভিনিউতে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক আশা এন্টারপ্রাইজ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আনুষ্ঠানিকভাবে ক্রেতা মিরাজ হাওলাদারের কাছে প্রাপ্য টাকার চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের স্পোর্টস অ্যাম্ব্যাসেডর মেহেদী হাসান মিরাজ। উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ-এর সহসভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন, ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, আশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস কে মোশাররফ হোসাইন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

০০০০

ভোজ্য তেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড তার অর্জিত মুনাফার নির্ধারিত অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম লভ্যাংশের চেক গ্রহণ করেন। এডিবল অয়েলের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মো. আয়নুল হক সরদার, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দিদার মো. দবিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

০০০০

ট্যুরিজম মালয়েশিয়া ও রিজেন্ট এয়ারওয়েজ যৌথ উদ্যোগে বাংলাদেশের নির্বাচিত শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টদের একটি প্রতিনিধি দল সম্প্রতি মালেশিয়া সফর করেছে। ‘মালয়েশিয়া পরিচিতি’ শীর্ষক পাঁচ দিনব্যাপী সফরে দলটি দেশটির অন্যতম পর্যটন স্পট গেন্টিং হাইল্যান্ড, মনোরম জোহর বাহরু, ঐতিহাসিক মালাকা শহর দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী তিংগী দ্বীপ এবং রাজধানী কুয়ালালামপুর পরিদর্শন করেন। রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) সোহেল মজিদের নেতৃত্বে দলে ছিলেন ট্যুরিজম মালয়েশিয়া বাংলাদেশের কাউন্ট্রি ম্যানেজার মো. শোয়েব এবং বি ফ্রেশ, হালট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, ৯ জিও, সাইমন ওভারসিস, ডিসকভারি ট্যুরস এবং ফ্লেমিংগো ট্র্যাভেলসের শীর্ষ কর্মকর্তারা