আগৈলঝাড়ায় আরও ৫ জনসহ ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৪৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্তসহ মোট ১৫ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা করছে চিকিৎসকেরা। আক্রান্তদের সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত ইউএইচএইফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ইউনুস সরদারের মেয়ে শিবু আক্তার (১৮) ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসে উপজেলা হাসপাতালে এলে তার পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে।

গত বুধবার বিলগাববাড়ি গ্রামের দ্বীজেন দের ছেলে দীপক দে (২০), পূর্ব সুজনকাঠি গ্রামের মোহাম্মদ হান্নান মোল্লার ছেলে নাছিফ মোল্লা (২৩), ডাসারের নবগ্রামের দীপক ঘটকের স্ত্রী শিল্পী জয়ধর (৪০) ও মধ্য শিহিপাশা গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী নাসরিন বেগম (২৪) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়। ডা.বখতিয়ার আল মামুন তাদের প্রাথমিক চিকিৎসায় ডেঙ্গু রোগ ধরা পরে বলে জানান।

আরও পড়ুন: টেকনাফে ডাকাত হাকিমের স্ত্রী ও ভাইয়ের মৃতদেহ উদ্ধার

এছাড়া উপজেলার বরিয়ালী গ্রামের রুস্তুম তালুকদারের ছেলে নির্জন তালুকদার (২০), যবসেন গ্রামের শাহজালাল পাইকের ছেলে রোমান পাইক (১৩), দক্ষিণ নাঠৈ গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (২১), বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার(১৮), দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকেরা।

ইত্তেফাক/নূহু