চার দিকেই এডিস মশার আতঙ্ক। ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। এ অবস্থায় সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামকে ডেঙ্গু মুক্ত রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বৃহস্পতিবার দিনভর নিজ প্রতিষ্ঠানসহ খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয় ও তাঁত শিল্প সমৃদ্ধ এই গ্রাম জুড়ে মশক নিধন স্প্রে করে এলাকা জুড়ে সবার দৃষ্টি করেছে। খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ জানান, সবাই এক সঙ্গে কাজ করলে অবশ্যই ডেঙ্গু নির্মূল হবে। আতঙ্কের কিছু নেই। শুধু সবার একটু সচেতনতা প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই অন্তত এনায়েতপুর গ্রাম থেকে ডেঙ্গু বিতাড়িত করার উদ্যোগ নিয়েছি।
