হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত মারফতউল্লাহর ছেলে আলফু মিয়া (৭০)। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে মৃত্যু হয় উপজেলার বকুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়ার (৩০)। দুর্ঘটনার পরই ট্রাক চালক ও হেলপারকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
