ভোলায় আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার ভোররাতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদাসহ চুরি-ডাকাতিতে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ডাকাত দলের প্রধান ইয়াছিন, পারভেজ, রুবেল ও সুমন।
ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযানে নামে। এ সময় আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে দলনেতাসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
