চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করেছে র্যাব। র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ভবনের কক্ষ থেকে ১ লাখ ২৫ হাজার ৩৯০ পিস সিগারেট উদ্ধার করা হয় যার মূল্য ১২ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানির ডিলার আব্দুল আজিজকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
