ইঞ্জি. এ জেড এম আকরামুল হক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৯ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইঞ্জি. এ জেড এম আকরামুল হক ১৯৫৩ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (১৯৭২-৭৩ সেশন) থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভের পর তিনি স্বল্প সময়ের জন্য ডকইয়ার্ড ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি., বিএসইসি, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডারে কাজ করেন। তিনি কিং ফাহাদ ইন্ডাস্ট্রিয়াল পোর্ট কেএসএতেও কাজ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
