আবদুস সালাম মজনু
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রকল্প সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সালাম মজুমদার মজনু (৬৮) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বুধবার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর জামে মসজিদ ঈদগা ময়দানে জানাজা শেষে দক্ষিণ বল্লভপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
