আইনসচিবের দায়িত্ব পেলেন গোলাম সারোয়ার

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৫৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. গোলাম সারোয়ার। আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বুধবার শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা। বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ  জারি করা হয়।

গোলাম সারোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।