হবিগঞ্জের মাধবপুরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে মনি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মনির স্বামী মুশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ওই এলাকার বাসিন্দা মুশাহিদ বিভিন্ন মামলার পলাতক আসামি। স্ত্রী মনি বেগমের সাথে মুশাহিদের পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার গভীর রাতে মনির বুকে ও পেটে ছুরি দিয়ে তিনটি আঘাত করে মুশাহিদ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যায়।
ঘটনার পর পুলিশ ঘাতক মুশাহিদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ইত্তেফাক/এমআর
