জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাদ আসর সাভার থানা জামে মসজিদে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ মিলাদ মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।
