আজ ২৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ এবং ২৮ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভ বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। যৌথ ব্যবসায় কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় পরীক্ষার ফলাফল বিপর্যয় হতে পারে। সন্তানের শরীর সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। আবেগ সংযত রাখুন। উত্তেজনা পরিহার করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। নতুন পোশাক ক্রয় করতে পারেন। ঠান্ডা সম্পর্ক সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আজ কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। মাথাব্যথায় ভুগতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। সকলের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন।
