ইয়েমেনে ঘরবাড়ীতে সৌদি জোটের বিমান হামলা, শিশুসহ নিহত ৪

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১১:২৬

ফের ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। শুক্রবার ভোরে সৌদির বিমান হামলায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকে। 
 
ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আল হুদায়দা প্রদেশের আল-হালি এলাকার ঘরবাড়িতে নির্বিচারে বোমাবর্ষণ করেছে সৌদি জোট বাহিনী।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২ জন শিশু। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ পবিত্র শুক্রবার সকালে ওই এলাকার অনেকের ঘুম ভেঙেছে সৌদি বিমানের হামলার শব্দে।

আরও পড়ুন: এবার ধানক্ষেতে ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

এর আগে গত বুধবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-হাশা এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ৫ জন নিহত হয়। তথ্যসূত্র: পার্স টুডে।  

ইত্তেফাক/এসআর