মনপুরায় ডেঙ্গুতে আক্রান্ত ৫ জন

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:৩৬

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫ জনকে শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৪ জনকে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জ্বরে আক্রান্তরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে প্রাইভেট ডায়াগনস্টিক পরীক্ষা করে রক্তে ডেঙ্গুর ভাইরাস উপস্থিত পান কর্তব্যরত চিকিৎসকরা।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ডেঙ্গুতে আক্রান্তরা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হান্নানের স্ত্রী রেশমা (২৩), হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মাকছুদ (২৪) ও একই গ্রামের মোঃ কবির (৩৫)। এছাড়াও হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা নিজামউদ্দিনের ছেলে শাহজাহান (২০) ও একই ইউনিয়নের চর যতিন গ্রামের মোসলেহউদ্দিন (২৩)।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, এই পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি ও অপর ৪ জনকে ভোলায় প্রেরণ করা হয়েছে। আক্রান্তরা সবাই ঢাকা ফেরত।

ইত্তেফাক/এমআরএম