খালিয়াজুরীতে ধর্ষণের অভিযোগে আটক যুবক কারাগারে

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:৫৯

নেত্রকোনা খালিয়াজুরীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক হৃদয় মিয়াকে (১৮) শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খালিয়াজুরী সদর ইউনিয়নের মমিন নগর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। একইদিন বিকেলে ওই গ্রামেই ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদি হয়ে হৃদয়কে আসামি করে খালিয়াজুরী থানায় মামলা করেন। হৃদয় মিয়া ওই গ্রামের মজি মিয়ার ছেলে। সে বখাটে।

আরও পড়ুন: মনপুরায় ডেঙ্গুতে আক্রান্ত ৫ জন

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মাদ্রাসায় পড়ুয়া শিশুটি পাশেই তার নানুর ঘরে একা খেলা করছিল। এ সময় ওই হৃদয় তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, শিশুটিকে ধর্ষণ করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে হৃদয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, একই সময় ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পাঠানো হয়েছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ।

ইত্তেফাক/এমআরএম