ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৫:২৮

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই হাসপাতালে ডেঙ্গুতে নিহতের সংখ্যা দাঁড়াল চারজন। আর জেলায় নিহতের সংখ্যা ৭। বাকি তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত নারীর নাম লিপি আক্তার (৩০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মাহাবুব খলিফার স্ত্রী।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন লিপি আক্তার। দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। 

হাসপাতালের পরিচালক ডাক্তার কামদা প্রসাদ সাহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উল্লেখ, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশেপাশের কয়েকটি জেলা থেকে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫৪ জন। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন ৪৬০ জন। 

ইত্তেফাক/অনি