রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:০২

ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া নির্দেশ সংশোধনের পিটিশন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

ওই গুরুত্বপূর্ণ রায়ে বলা হয়েছিলো, হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সের মতো জনসাধারণের স্থানে থাকা কুকুর সরিয়ে নিয়ে হবে।

মঙ্গলবার (১৯ মে) সেই নির্দেশনা পরিবর্তনের আবেদন খারিজ করে আদালত বলে, ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, বিভিন্ন ঘটনায় ছোট শিশুদের আহত হওয়া, বৃদ্ধদের ওপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে।

রায়ে আরও বলা হয়, কুকুরগুলোকে শুধু টিকা ও বন্ধ্যাকরণ করে আগের জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। সেগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনএ