সাতক্ষীরার কালিগঞ্জের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামের আব্দুল ওহাবের পুকুর থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, স্থানীয়রা অর্ধগলিত মধ্য বয়সী ওই ব্যাক্তির লাশটি সাদপুর গ্রামের আব্দুল ওহাবের পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। এরপর কালিগঞ্জ থানা পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ নির্বাচনে ১১টি দলের প্রতীক হবে ‘ধানের শীষ’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই লাশের নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
