আমতলী (বরগুনা) সংবাদদাতা
আজ (১০ আগস্ট) বরিশাল বিএম কলেজের ছাত্রনেতা, দৈনিক ইত্তেফাকের বরিশাল সংবাদদাতা শহীদ নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সকালে তার গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠান, চাওড়া কারিগরি ও কৃষি কলেজে স্মরণসভা ও বিকালে পিভিএ হল রুমে নজরুল স্মৃতি সংসদ-এনএসএস স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করেছে । উল্লেখ্য, ১৯৭৩ সনে ১০ আগস্ট বরিশাল বিএম কলেজ হোস্টেল থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা নজরুল-সদরুল-সমরেশ এই তিন ছাত্রনেতাকে গুম করে। নজরুল এসময় ছাত্র রাজনীতির পাশাপাশি দৈনিক ইত্তেফাকের বরিশাল সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার জেলার আমতলী উপজেলায়।
