রাজধানীর তেজগাঁওয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পা হারানো বীথি আক্তার (২৬) চিকিৎসাধীন মারা গেছেন। আজ শনিবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালক ইউনুস মিয়াও (৫০) চিকিৎসাধীন মারা যান।
১৭ জুলাই তেজগাঁওয়ে রাত ১০টার দিকে তেজগাঁও থানার অপর পাশে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন স্টোরের (জেডিপিসি) সামনে বাস, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন-অটোরিকশা চালক ইউনুস মিয়া (৫০), যাত্রী বিথী (২৬), মারুফ (১২) ও ইয়াসিন (৩০)। এদের মধ্যে চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: কোরবানি ঈদের খাবার ও সচেতনতা
ওই দিন তেজগাঁও থানায় এসআই কামরুল ইসলাম জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশাচালক ও এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/কেকে
