ত্রুটির কারণে পুরানো নিউজ আগে দেখায় গুগল

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৯:২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলে একটি ত্রুতি দেখা দিয়েছে। ত্রুটির কারণে পুরানো নিউজগুলো আগে দেখাচ্ছে। এ সমস্যাটি দেখা দিয়েছে ইনডেক্সিং ত্রুটির কারণে।  গত বৃহস্পতিবার থেকেই এ সমস্যা দেখা দিয়েছে।

নতুন পেইজ প্রোসেসিং করা বন্ধ করে দিয়েছে গুগল সার্চ ইনডেক্সিং সার্ভার। এ কারণে অনেক নিউজ সাইটের নতুন নিউজ সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না। এতে করে সংবাদ মাধ্যমগুলো বেশি ঝামেলায় মুখোমুখী হয়েছে।

গুগল ওয়েবমাস্টার টুইটার পেইজ থেকে জানানো হয়েছে, ইনডেক্সিং সার্ভারে ত্রুটির কারণে অনেক নতুন নিউজ পরে প্রদর্শিত হচ্ছে। এতে করে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো নিউজ সাইটগুলোর খবরও প্রকাশ হওয়ার অন্তত চার ঘণ্টা পরে গুগল নিউজে দেখা গেছে।

গুগল প্রতিনিয়ত নতুন কনটেন্ট তাদের সার্চ রেজাল্টে যুক্ত করতে থাকে। এতে করে সার্চ বক্সে নির্দিষ্ট টপিক লিখে রিসেন্ট অপশনে গিয়ে পাস্ট আওয়ার অপশনে ক্লিক করে এন্টার চাপলেই গত এক ঘণ্টায় প্রকাশিত সর্বশেষ খবরগুলো দেখায় গুগল।

গত এপ্রিলে ইন্ডেক্সিং সমস্যার কারণে এক সপ্তাহ ভুগেছিল গুগল।