‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩ যুবক

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৪৮

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় একটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন যুবক। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাদের।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক গুরুতর দগ্ধ হন।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আজ রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন। 

তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

 
ইত্তেফাক/এনটিএম