এই সময়ের ছড়া

বলছি কথা সিধে

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৯:৪২

 

আনন্দে দিন কাটাস তোরা

পবিত্র দুই ঈদে,

আমরা টোকাই ক্ষুধার জ্বালায়

ঈদেও থাকি নিদে।

 

কোরমা-পোলাও খেয়েও দেখি

থাকিস তোরা জিদে,

ডাস্টবিনেরই খাবার খেয়ে

আমরা তাড়াই খিদে।

 

অমুক সাহেব একটা দিনে

সেমাই চিনি ঘি দে,

তিনশত চৌষট্টি দিনে

এছাড়া আর কী দে?

 

ফানুস থেকে মানুষ হতে

বলছি কথা সিধে—

বনপশুটা জবাই দিতে

মনপশুটাও দি দে।