দিনাজপুরের বিরলে দুইজন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অর্নি বেগম (২২) নামে দুই সন্তানের এক জননী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এবং নাজমিন বেগম (২৮) নামে এক নারী লাশ ঝোলানো অবস্থায় পাওয়া গেছে।
অর্নি বেগম বিরল উপজেলার বাজনাহার গ্রামের ইউসুফ আলীর স্ত্রী এবং নাজমিন বেগম বিরল উপজেলার শহরগ্রাম ইউপির গগণপুর শাহাপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
দিনাজপুর জিআরপি থানার এসআই ইমাদুল জাহেদী জানান, শনিবার সকাল ১১টার দিকে বিরল উপজেলার ঝাড়পুকুর এলাকায় বিরল স্টেশন থেকে ছেড়ে যাওয়া বুড়িমারী গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান অর্নি বেগম। স্থানীয়রা জানান, অর্ণি বিরল রূপালী বাংলা জুট মিলের কর্মচারি ছিলেন। শনিবার সকালে তিনি দিনাজপুর শহরে যাবার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হন।
এদিকে নাজমিন বেগমের লাশ উদ্ধারে পর থেকে স্বামী ইউনুস আলী পলাতক রয়েছেন।
আরও পড়ুন: হিজড়াদের গাড়িতে ডাকাতি করে পাড় পেলনা ৪ ডাকাত
স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে ওই দম্পতির ঝগড়া হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে বিরল থানার পুলিশ খবর পেয়ে ওই মহিলার লাশ তার শোবার ঘরের বর্গার সঙ্গে গোলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএমএম নাজমুল আহাম্মেদ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
