গাংনীতে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৮

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীর বামুন্দী বাজারের রানা সিনেমা হলের সামনে থেকে শুক্রবার বিকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহতের নাম শামছুল হক (৭০)। তিনি উপজেলার সিন্দুরকৌটা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বামুন্দী সিনেমা হলের সামনে একজন বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পথচারীরা অসুস্থ ভেবে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

বামুন্দী পুলিশ ক্যাম্পের এসআই বুলবুল আহমেদ জানান, বাবা-ছেলে বামুন্দী বাজারে গরু বিক্রি করতে আসে। এরপর ছেলেকে রেখে বাড়ি ফেরার পথে বামুন্দী সিনেমা হলের সামনে অসুস্থ হয়ে মারা যায়।