সিটিরও শুরু বড়ো জয়ে

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:০৫

বড়ো জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষার অভিযান শুরু করলো ম্যানচেষ্টার সিটি। গতকাল শনিবার সন্ধ্যায় ওয়েস্ট হ্যামের মাঠে কোচ পেপ গার্দিওলার দল শিরোপা রক্ষার অভিযানে নেমে ৫-০ গোল জয়ী হয়। রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে বড়ো জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। তিনি ৫১, ৭৫ ও যোগ হওয়া সময়ে গোল তিনটি করেন। দলের অমন দাপুটে জয়ে অপর দুটি গোল দেন গ্যাব্রিয়েল জেসুস ও তার বদলি হিসেবে নামা সার্জিও অ্যাগুয়েরো। দলের হয়ে গোলের সূচনা করা জেসুসের আরেকটি প্রয়াস বাতিল হয়ে যায় ভিডিও প্রযুক্তির কারণে। এর আগে গত শুক্রবার রাতে গেলবারের রানার্স-আপ লিভারপুলও বড়ো জয়ে লিগ শিরোপা জয়ের অভিযান শুরু করে। দলটি ৪-১ গোলে হারিয়েছিল নরউইচকে।