আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

আপডেট : ১০ জুন ২০২৬, ১৬:১৪

রাজধানীর মিরপুর ১০-এ প্রথম ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। বুধবার (১০ জুন) এ ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এর মধ্য দিয়ে নির্মাণ শিল্প, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবাখাতের পর এবার স্বাস্থ্যসেবা খাতেও যুক্ত হলো আকিজ রিসোর্স। 

ডায়াগনস্টিক সেন্টারটিতে রোগ নির্ণয়ের এআই (অও) নির্ভর অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সকল ধরনের ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। এছাড়া রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হোম স্যাম্পল কালেকশন এবং স্বয়ংক্রিয় ভাইটাল চেকের ব্যবস্থাও রাখা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সর চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা এমন একটি খাত, যা সরাসরি মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বরং এমন একটি স্বাস্থ্যসেবা নেট্ওয়ার্ক গড়ে তোলা, যা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সক্ষম হবে। আকিজ রিসোর্স সবসময় মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখে এমন খাতে বিনিয়োগে গুরত্ব দিয়ে থাকে। স্বাস্থ্যসেবা খাতে আমাদের এই উদ্যোগ দেশের চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রæত বাড়ছে। কিন্তু এখনো অনেক মানুষকে মানসম্মত ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বা দূরে যেতে হয়। আমরা এমন একটি সেবার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে রোগীরা দ্রত ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় সেবা পাবেন।’

আকিজ মেডিপ্লেক্সে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, জার্মান প্রযুক্তির অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা, অনলাইন অ্যাপয়ন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন সেবা এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি সুবিধা। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান ও ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরী সহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি