পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে টি-টুয়েন্টি নক আউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে দলটি পীরগঞ্জ ক্যান্ডি স্পোর্টস ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারায়। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সুজন ও সর্বাধিক উইকেট নেন একই দলের অধিনায়ক হানিফ বিশ্বাস। চার দলের এ প্রতিযোগিতায় আরো অংশ নেয় হরিপুরের কাঁঠালডাঙ্গী ক্রিকেট একাদশ ও ঠাকুরগাঁও পল্লী স্পোর্টস সেন্টার।
