সিরাজগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:২৭

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৪ জন। গত ১৮ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০ জনে। শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. জাহিদুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, সিরাজগঞ্জ শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

আরও পড়ুন: হিজড়াদের গাড়িতে ডাকাতি করে পাড় পেলনা ৪ ডাকাত

সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু সচেতনতায় সিভিল সার্জন কার্যালয় থেকে প্রচার-প্রচারণা ও ব্যানার টানানো হচ্ছে। পাশাপাশি চলছে মিছিল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সচেতনতামূলক কর্মসূচি।

ইত্তেফাক/অনি