জয়পুরহাট-মোকতলা সড়ক মেরামতে কেন এত বিলম্ব!

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৩৮

 ‘নয়টার ট্রেন কয়টায় ছাড়বে’ এমন অনিশ্চয়তায় থাকা ট্রেন-যাত্রীর ট্রেন বিলম্বে ছাড়ার নিশ্চয়তা থাকলেও নিশ্চয়তা নেই জয়পুরহাট-মোকতলা মহাসড়ক সংস্কার কাজের। দুই বছর পার হয়ে গেলেও উলে­খযোগ্য অগ্রগতি নেই কাজে। গরমের দিনগুলোতে এই সড়কে বাস-ট্রাক চলাচলের ফলে উত্পন্ন ধুলিঝড়ে অন্ধকার করে দেয়। আর বাদলা দিনে রাস্তার গর্তে গর্তে  জমা জল দেখলে মনেই হবে না কোনো সময়ে এখানে পিচঢালাপথ ছিল। সবচেয়ে নাজুক অবস্থা পুনট-সাদুরিয়া-কিচক অংশে। ভান করে থাকার লোক থাকলেও দেখার কেউ নেই! ওপরওয়ালারা কি নজর দেবেন এদিকে?

মেসবাহুল ইসলাম

কবি জসীমউদদীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়