বৃহস্পতিবার খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌ বাহিনীর ২০১৮-বি ব্যাচের ৭৮৯ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। নৌবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদান ও পৃষ্ঠপোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক ত্রি-মাত্রিক নৌবাহিনী হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এ সময় সহকারী নৌ প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
