রায়গঞ্জে বাসের ধাক্কায় স্ত্রীসহ সাংবাদিক নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৪:০৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় স্ত্রীসহ সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর জোড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতেরা হলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাবেক রায়গঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয়  লক্ষ্মীখোলা  গ্রামের রফিকুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মোরশেদা খাতুন।

আরো পড়ুন : নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ও রায়গঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনে অফিসার সেরাজুল ইসলাম জানান, সকালে স্ত্রীকে নিয়ে রফিকুল ভ্যানযোগে গাদাইপুর যাচ্ছিলেন। তারা গাদাইপুর জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন নিহত হন। রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ইত্তেফাক/ইউবি