ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পারভেজ মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো সাতজন।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে আজ রবিবার ভোরে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে সিলেটগামী পিকআপ ভ্যানের চালক পারভেজ ঘটনাস্থলে নিহত হন। বাসের সাতযাত্রী আহত হন।

আহতদের  উদ্বার করে স্থানীয়রা মাধবপুর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এ সময় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

 

ইত্তেফাক/এএম