ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৪:২৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ভাঙ্গারি শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম রাকিব। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

আরও পড়ুন: আজ ঈদ

ফতুল্লা মডেল থানার এসআই মঈনুল জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু