চন্দনাইশে এলডিপির দুই নেতা আটক গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া অনেকেই

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০

চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগ ও এলডিপির সাথে সংঘর্ষের জের ধরে গত বুধবার রাত ৮টায় উপজেলার দোহাজারী ও হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দুই নেতাকে আটক করেছে।

আটককৃতরা হলো দোহাজারী ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মো. লোয়াকত আলী ও হাশিমপুর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রকাশ আবদুল মেম্বার। উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে মো. খালী গ্রামে এলডিপির উঠান বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম বাদী হয়ে পরদিন ১৭জনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।