টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ আদায় করার সময় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। ওই ব্যক্তির নাম মো. গাজী মিয়া (৩০)। তিনি এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকার মো. আলেক মিয়ার ছেলে।
জানা যায়, সৌদি প্রবাসী মো. গাজী মিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। সোমবার পৌলি ঈদ গাঁ মাঠে নামাজ পড়তে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মাঠেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির টহল জোরদার
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
ইত্তেফাক/অনি

