চিরিরবন্দরের রেকিপুল বাজার নামকস্থানে সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। ওসি মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে শাহরিয়ার হোসেন সাব্বির (১৭) ও একই গ্রামের ওয়াহেদ আলী মাস্টারের ছেলে আসাদুল ইসলাম (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহারিয়ার হোসেন সাব্বির ও আসাদুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে উপজেলার রাণীরবন্দর বাজারে যাওয়ার পথে রেকিপুল বাজার নামকস্থানে দিনাজপুর থেকে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহারিয়ার হোসেন সাব্বির মারা যান। মুমূর্ষু অবস্থায় মোটরসাইকেল আরোহী আসাদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি
