বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট পদ্মার ঢেউয়ে লৌহজং টানিং পয়েন্টে ১৬ জন যাত্রী নিয়ে উল্টে যায়। এ সময় স্পিডবোটে থাকা ১৬ জন যাত্রী পানিতে পড়ে যায়। ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় অন্য যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও দীন ইসলাম রনি নামে আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের আইসি পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৮টা ৪৫মিনিটে। স্পিডবোটটি শিমুলিয়া ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী যাচ্ছিল।
আরো পড়ুন : খুলনায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
এদিকে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, শিমুলিয়া থেকে নৌ-পুলিশ উদ্ধার তৎপরতায় নেমেছে। আমরা যতটুকু জেনেছি এক শিশু ছাড়া বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইত্তেফাক/ইউবি
