দিল্লিতে উজবেক নারীকে গণধর্ষণ

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:৪৬

ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণকাণ্ডেরই যেন পুনরাবৃত্তি ঘটল দিল্লিতে। রাতের রাজধানীতে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হল উজবেকিস্তানের এক মহিলাকে। মাস দুয়েক আগে তিনি ভারতে আসেন বলে জানা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়া। 

ফেসবুকের মাধ্যমে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছিল ওই বিদেশিনীর। দুই বন্ধুর সঙ্গে মিলে গত শনিবার ওই ব্যবসায়ী তাঁকে ধর্ষণ করে বলে  ৩১ বছরের ওই মহিলা পুলিশকে জানিয়েছেন।

তিনি জানান, ফোন করে তাঁকে দেখা করতে বলে ওই ব্যবসায়ী। দক্ষিণ দিল্লির মাসুদপুর থেকে তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে আগে থেকেই তার বন্ধুরা ছিল। 

প্রথমে গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। এরপর গুরুগ্রামের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে সবাই মিলে ফের গণধর্ষণ করে তাঁকে। বাধা দিলে ওই মহিলাকে নৃশংস ভাবে মারধরও করা হয়।

আরও পড়ুন: কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত, নিবৃত্ত করতে পুলিশের গুলি

পরে দক্ষিণ দিল্লির যেখানে তিনি থাকেন, তার কাছাকাছি তাঁকে ফেলে দিয়ে পালায় ধর্ষকরা। বন্ধুরা মিলে ওই মহিলাকে এইমস-এ ভর্তি করে। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। তিন ধর্ষককেই খুঁজছে পুলিশ।

ইত্তেফাক/টিএস