বোরহানউদ্দিনে চারদিনে ৫২ ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৮:১৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে আরো ৫২ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ৩ সপ্তাহের উপজেলায় ডেঙ্গু  আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোবাশ্বের হাসান লিমন জানান, ডেঙ্গু সনাক্তকরণের কিট এতদিন না থাকলে ও বর্তমানে তাদের কাছে আছে। সোমবার ও মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতালের আশপাশে ডায়াগেনেস্টিক সেন্টার থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৭ জনের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে রয়েছেন রিপন, রাকিব, মনোয়ারা, সালমা, আলামিন, আশিক চন্দ্র দে, নজরুল ইসলাম, নাফিজ উদ্দিন, মিজান, মাহফুজা, আমেনা বেগম, আব্দুল মাজেদ, সাকিল, রুমা আব্দুল সহিদ, আব্দুল কাদের, আরিয়ান, মনিরুল ইসলাম, শরীফ, লোকমান ,আবির, ইকবাল, নুরনবী, মাহে আলম, রাহাত, আনোয়ারা, রাকিব, রিপন, রুপামনি, ইব্রাহিম, নুরনবী, মাহে আলম, রাহাত, আনোয়ারা, সাগর, হাচনাইন, মো. রাসেল।

শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দীন বলেন, হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন জানান, ডেঙ্গু শনাক্তকরণের ২০টি কিট পাওয়া গেছে। যা নিতান্তই অপ্রতুল।

ইত্তেফাক/বিএএফ