সিলেট গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদী থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিয়াইন নদীর কান্দুবস্তি এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানার এএসআই রাজিব রায় লাশ উদ্ধার করেন। মরদেহটি ভারতের খাসিয়া ব্যক্তির হতে পারে বলে বিজিবি সূত্রে জানতে পারে থানা পুলিশ। মৃত ব্যক্তি ভারতের দুশা, রাজস্থানের প্রমথ শর্মা (৩৫) বলে ধারণা করছে বিজিবি।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয়দের কাছে ওই ব্যক্তির মরদেহটি হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় জানান, মরদেহটি ভারতের খাসিয়া জনগোষ্ঠীর কোনো নাগরিকের। পানিতে ডুবে মারা যাওয়ার পর ডাউকি নদীর পানির স্রোতে হয়তো বাংলাদেশের সীমান্তে পিয়াইন নদী দিয়ে ভেসে এসেছে।
ইত্তেফাক/অনি

