কাশ্মীরে মাঝারি ভূমিকম্প

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:৪৮

মাঝারি ভূ-কম্পন অনুভূত হল কাশ্মীরে। মঙ্গলবার বিকেলের ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২। রাত পর্যন্ত ভূমিকম্পে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। 

সূত্রের খবর, বিকেল ৪.২০ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্‍সস্থল বা গভীরতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত, নিবৃত্ত করতে পুলিশের গুলি

এদিন দিনের শুরুতে আর একপ্রস্থ ভূমিকম্প হয় মহারাষ্ট্রের পহেলগড়ে। তারও তীব্রতা ছিল কম। ভোর ৫.৩৮ মিনিটে এই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ৩.২। গত জুলাই মাসের গোড়াতেও ৩.৬ থেকে ৩.৮ কম্পাঙ্কের একাধিক মৃদু ভূমিকম্প হয়েছে পহেলগড়ে।

ইত্তেফাক/টিএস