গোপালগঞ্জে পৃথক বাসচাপায় দুইজন নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০২:০৯

গোপালগঞ্জে পৃথক বাস চাপায় ২ পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা ও মাঝিগাতী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার সাহেবের চর গ্রামের মৃত মোসলেমের স্ত্রী কুলসুম বেগম (৭২) এবং অপর নিহত (৩২) ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আতাউর রহমান জানান, রাত পৌনে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হন। অন্যদিকে এ দিন বিকেলে ওই সড়কের একই উপজেলার মাঝিগাতী নামক স্থানে রাস্তা পারপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের চাপায় কুলসুম বেগম মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা কমপ্লেক্সে ভর্তির পর কুলসুম বেগম সেখানে মারা যান।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুলসুম বেগম ঢাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। ঈদ উপলক্ষ্যে তিনি গ্রামের বাড়িতে এসে দুর্ঘটনার শিকার হন। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু