বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০২৬, ১৪:৩৫

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্য নাগরিকদের মতোই সমঅধিকার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র (সিএসএফ সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অন্য সকল নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দিবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জণ্য শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার। ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।’
 
প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সরকার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী।

 

 

ইত্তেফাক/ পিএস