মুজিব হলো বাংলাদেশের জল, বাংলাদেশের মাটি
মহাদেব সাহা
মুজিব হলো বাংলাদেশের জল, বাংলাদেশের মাটি
মুজিব হলো বৃক্ষভরা ফল, আকাশভরা তারা
মুজিব হলো দুচোখজোড়া আলো, হূদয়জোড়া গান
মুজিব হলো বাংলাভাষা, বাংলা বারোমাস
মুজিব হলো সাত শ’ নদী, সাত শ’ সরোবর
তাহার মাঝে ফুটে-থাকা সহস্র দোপাটি;
হলো সবার হাতে হাতে মাটির একতারা।
স্বাধীনতা শব্দের প্রথম অভিধান;
হলো এই বাঙালির শ্রেষ্ঠ ইতিহাস।
হলো এই বাংলা বই, বাংলা অক্ষর।
৩১/০৫/২০১৯
