চ্যানেল আইতে নাটক ‘কৃষাণ-কৃষাণীর কাব্য’ দেখানো হবে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। এতে অভিনয় করেছেন এ্যালেন শুভ্রা, মিষ্টি, মামুনুর রশিদ প্রমুখ। ্রধানো একটি প্রান্তিক শব্দ। পুরাকালে যারা মাঠে ধান ফলাতো এদের গ্রামীণ ভাষায় ধানো বলে সম্বোধন করা হতো। এই গল্পের নায়ক আলাউদ্দিন, বয়স ৩০। ছোটবেলায় বাবা মারা যাওয়ার কারণে মাঠ ছাড়া তাকে দেখা যায়নি। আগে কিষাণ ছিলেন। এখন অনেক কষ্ট করে দুই বিঘা জমির মালিক হয়েছেন। সে জমিতে চাষ দিয়েই মা-বোনকে নিয়ে ভালো আছেন আলাউদ্দিন। হানুফা অবশ্য পড়াশোনা জানা মেয়ে। অভাবের তাড়নার ক্লাস নাইন পর্যন্ত পড়ে বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করেন। এক ভাই ও আব্বার সংসারে বেশ ভালোই কাটছিল তার দিন। এমন সময় ঘটক মারফত বিবাহযোগ্য হানুফাকে দেখতে যায় আলাউদ্দিন। ওদের বিয়ের তারিখও ঠিক হয়। কিন্তু বিয়ের ২ মাস বাকি থাকায় ধানো প্রতিদিনই মাঠের কাজ বাদ দিয়ে প্রিয় মানুষকে দেখার আশায় সাত গ্রাম পাড়ি দেয়। গল্প করে, এক নৌকায় ভাসে, ধানো আলতা নিয়ে হানুফার হাতে ধরিয়ে দেয়।
