গোপালগঞ্জে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৩৬

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া ফকিরকান্দি গ্রামের মর্জিনা বেগমের ভাড়া বাড়ির সামনে অভিযান চালিয়ে চার জনের কাছ থেকে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।