সাংবাদিক হাসান ইকবালের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৪৬

আজ ১৫ আগস্ট ভাষা সৈনিক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবালের ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের বাসভবনসংলগ্ন বড়বাগ জামে মসজিদ, মিরপুর-২, ঢাকায় (মিরপুর থানার পিছনে) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মী, বন্ধুবান্ধব, গুণগ্রাহী এবং আত্মীয়স্বজনসহ সবাইকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি