বাসার ছাদ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২৩:৫৮

রাজধানীর চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগের ১০৭/৬ নম্বর বাড়ির চার তলার ছাদ থেকে মঙ্গলবার সকালে লামিয়া (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব হোসেন বলেন, সোমবার রাত ৯টার দিকে লামিয়া তার মা হালিমা বেগমকে এক কেজি মাংস দিয়ে বাসা থেকে বের হয়ে যান। নূর হোসেনের জুতার কারখানার ওপরে সখিনার বাড়িতে তিনি কারখানার অন্য শ্রমিকদের সঙ্গে থাকতেন। পরদিন সকালে পুলিশ কারখানা থেকে একটু দূরে ১০৭/৬ নম্বর বাড়ির চার তলার ছাদ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত হিসাবে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার এলাকাবাসী তার পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের মা একটি হত্যা মামলা দায়ের করেছেন।