যশোরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৮:৫৮

যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার সালতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মিনারুল ইসলাম (২০)। তিনি ওই গ্রামের সদর আলী গাজীর ছেলে।

কয়েকজন দুর্বৃত্ত বুধবার রাত ১টার দিকে মিনারুলকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

ইত্তেফাক/আরকেজি